Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১০, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলার জবাবে ইরানের হামলার পর মঙ্গলবার (৯ জুন) লেবানন সরকারকে ইরানের সাথে সম্পর্ক জোড়ার আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা লেবাননের সরকারকে সুযোগ কাজে লাগানোর আহ্বান জানাই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক এমনভাবে জোড়ার পরামর্শ দিই, যা উভয় রাষ্ট্রের জন্য হবে কল্যাণকর।’

সূত্রে জানা যায়, গত সপ্তাহে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে একটি শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের পর, লেবাননের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তেহরানকে তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না-করার কঠোর বার্তা দেয়। পরে হিজবুল্লাহ লেবানন সরকারকে এই আহ্বান জানায়।

হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েলের বোমা হামলার জবাবে ইরান রবিবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখলে তারা পুনরায় হামলা চালাবে।

উল্লেখ্য, মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ গত ২ মার্চ ইসরায়েলে রকেট হামলা চালিয়ে লেবাননকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে টেনে আনে। সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে শান্তি চুক্তি কথা উঠলে ইরান জোর দিয়ে বলছে, বৃহত্তর মধ্যপ্রাচ্য সংঘাতের অবসানের জন্য লেবাননে যুদ্ধবিরতি আবশ্যক।

সূত্র: আরব নিউজ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.