Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»বকশীগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি ও স্থানীয়রা
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বকশীগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি ও স্থানীয়রা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১০, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকিয়েছে বিজিবি ও স্থানীয়রা।

বুধবার (১০ জুন) ভোর ৫টার দিকে উপজেলার রামরামপুর সীমান্তে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করে ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

জানা গেছে, বিএসএফ সদস্যরা আনুমানিক ৬০ বছর বয়সি এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তা আর সফল হয়নি। সকাল সাড়ে ১০টায় জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ও ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের একজন পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বিএসএফ নাগরিকত্বহীন ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে শূন্যরেখায় রেখেই চলে যায় বিএসএফ সদস্যরা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন ওই ব্যক্তি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সকালে এক ব্যক্তিকে ভারত থেকে শূন্যরেখায় ঠেলে পাঠায় বিএসএফ। কিন্তু বিজিবি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করে। বিষয়টি সমাধানে বৈঠকের মাধ্যমে চেষ্টা করা হয়েছে। তবে পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.