Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»চাঁপাইনবাবগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১০, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুর ইউনিয়নের দুর্লভপুরে একটি মাদক মামলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইব্রাহীম আলী (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (১০ জুন) দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ইব্রাহিম আলী দুর্লভপুর গ্রামের শওকত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শাহজাহানপুরের দুর্লভপুরে মাদকসহ একজন আটকের ঘটনা ও দায়ের হওয়া মামলা নিয়ে স্থানীয় ইব্রাহিম আলী ও মনিরুল ইসলামের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এই ঘটনায় সালিশ বসাকে কেন্দ্র করে বুধবার দুপুরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় ধারালো অস্ত্র, লাঠিসোঁটা ও ইটের আঘাতে ১৫ থেকে ২০ জন আহত হন। আহত ইব্রাহিম হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আহতদের মধ্যে দুর্লভপুরের জিয়াউলকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১৩ জন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, মাদককে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.