Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»রাসেল ভাইপারের কামড়ে যুবদল নেতার মৃত্যু
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

রাসেল ভাইপারের কামড়ে যুবদল নেতার মৃত্যু

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১১, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বিষধর ‘রাসেল ভাইপার’ সাপের কামড়ে মো. খোরশেদ বালা (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার সময় উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ বালা চরসেনসাস বালা কান্দি গ্রামের মৃত্যু নজরুল ইসলাম বালার ছেলে। তিনি সখিপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন।

বুধবার (১০ জুন) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাসির উদ্দিন গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খোরশেদ বালা চরসেনসাস বাজারের দোকানের কাজ শেষে বের হয়ে পাশের দোকানে যাওয়ার পথে রাস্তার পাশের খড়ের স্তপ থেকে একটি বিষধর সাপ বের হয়ে তাকে কামড় দেয়। প্রথমে স্থানীয়রা এক ওঝার কাছে নিয়ে যাওয়ার কথা বললেও পরে অবস্থার অবনতি হলে রাতেই স্বজনরা তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাসির উদ্দিন বলেন, সাপে কাটা একজনকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। কিন্তু হাসপাতালে আনতে তাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। ধারণা করা হচ্ছে- তাকে রাসেল ভাইপার সাপে কামড় দিয়েছিল।

সখিপুর থানা যুবদলের সভাপতি মাসুম বালা বলেন, খোরশেদ সখিপুর থানা যুবদলের সহ-সভাপতি ছিলেন।

তিনি জানান, খোরশেদ বাজারে দোকান বন্ধ করে কিছুদূর যাওয়ার পরে তাকে এক বিষধর সাপে কামড় দেয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ধারণা করছেন রাসেল ভাইপার সাপ তাকে দংশন করেছিল।

সখিপুর থানার ওসি মোফাজ্জল হোসাইন সাপের কামড়ে যুবদল নেতা খোরশেদ বালার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.