Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»গাজ্জায় যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার সঙ্গে হামাসের আলোচনা
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

গাজ্জায় যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার সঙ্গে হামাসের আলোচনা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১১, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গাজ্জায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনা এবং নতুন করে যুদ্ধ শুরু হওয়া ঠেকাতে আন্তর্জাতিক প্রচেষ্টার বিষয়ে রাশিয়ার সঙ্গে বৈঠক করেছে হামাসের একটি প্রতিনিধি দল।

বুধবার (১০ জুন) মস্কোতে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী জর্জি বরিসেনকোর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের প্রধান মুসা আবু মারজুক। বৈঠকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে হামাসের ব্যাপক রাজনৈতিক পরামর্শ হয়।

আলোচনায় সর্বশেষ রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি, চলমান আলোচনার বিষয়ে হামাসের অবস্থান এবং সংঘাতের অবসান এবং ফিলিস্তিনিদের ওপর এর প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগগুলো সমন্বয়ের প্রচেষ্টা নিয়ে কথা হয়।

হামাসের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মাহের সালাহ, মস্কোতে হামাসের প্রতিনিধি ইয়াদ আবু জাহের এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের সচিব মুহাম্মাদ আল-আইলা।

বৈঠকে হামাস কর্মকর্তারা গাজ্জা, জেরুসালেম ও অধিকৃত পশ্চিম তীরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে রুশ পক্ষকে অবহিত করেন। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান ইসরাইলি পদক্ষেপ ও পরিকল্পনার বিষয়ও তুলে ধরেন তারা।

প্রতিনিধি দল যুদ্ধবিরতি বজায় রাখা এবং গাজ্জায় মানবিক সংকটের অবসানে হামাসের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে ফিলিস্তিনি জাতীয় অধিকার সংরক্ষণের ওপর গুরুত্ব দেয় তারা। এর মধ্যে আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ও রয়েছে।

বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং ফিলিস্তিন ইস্যুতে এসব পরিস্থিতির প্রভাব নিয়েও আলোচনা হয়।

অন্যদিকে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী জর্জি বরিসেনকো ফিলিস্তিনিদের অধিকারের প্রতি রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ অঞ্চলে স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টায় মস্কোর অঙ্গীকারের কথাও জানান তিনি।

হামাসের বিবৃতি অনুযায়ী, বরিসেনকো হামাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন। একই সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়া ঠেকাতে এবং রাজনৈতিক সমাধান এগিয়ে নিতে রাশিয়ার চলমান কূটনৈতিক প্রচেষ্টার কথাও তুলে ধরেন।

হামাসের প্রতিনিধি দল ফিলিস্তিনি অধিকার ও দাবির প্রতি সমর্থনে রাশিয়ার ভূমিকার প্রশংসা করে। পাশাপাশি সংঘাতের অবসান এবং ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষা এগিয়ে নিতে মস্কোর কূটনৈতিক উদ্যোগেরও প্রশংসা করে তারা।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.