Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১১, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দেশের বিভিন্ন এলাকায় আবারো ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ ভূকম্পনের ঘটনা ঘটে, যা কিছু সময়ের জন্য জনমনে উদ্বেগ সৃষ্টি করে।

ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের শিলচর অঞ্চলে, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি অবস্থিত। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫ এবং উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার নিচে।

শালিসে গিয়ে হামলার শিকার জামায়াত নেতাশালিসে গিয়ে হামলার শিকার জামায়াত নেতা
ভূমিকম্পের কম্পন সিলেটের পাশাপাশি ময়মনসিংহ ও রাজধানী ঢাকার কয়েকটি এলাকাতেও অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ৭ জুন গভীর রাতে দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভুটানে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.