Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»চৌমুহনীতে মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

চৌমুহনীতে মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১১, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নোয়াখালীতে চৌমুহনীতে মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী-চট্টাগ্রাম মহাসড়কের চৌমুহনী কাচারী এলাকায় অবরোধ ও বিক্ষোভের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়।

স্বজনরা জানান, মাদক সেবনে বাধা দেওয়ায় মাদক কারবারি হারুন, মমিন ও জাহাঙ্গীরের নেতৃত্বে হামলা চালায়। এ সময় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে ফাহিম, শাকিব, রিফাত এবং মাদক ব্যবসায়ী হারুনসহ অন্তত পক্ষে ৫জন আহত হয়। এর মধ্যে ফাহিম, শাকিব ও রিফাতকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে সেনবাগ ও চৌমুহনীতে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে খুনিদের ফাঁসির দাবি জানিয়েছে এলাকাবাসী।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসনে কাজ করছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ফাহিমের প্রধান খুনি হারুনকে গ্রেপ্তার করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.