Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»বাঙ্গালি নদীতে ডুবে শিশু নিখোঁজ
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বাঙ্গালি নদীতে ডুবে শিশু নিখোঁজ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১৩, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালি নদীর পানিতে ডুবে মারজিয়া খাতুন (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর বাঙ্গালি নদীর দাবুর বাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মারজিয়া খাতুন নবীনগর গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মারজিয়া খাতুন বাড়ির পাশে বাঙ্গালি নদীর দাবুর বাড়ির ঘাট এলাকায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে সে নদীর কুলে পানিতে নামে। সাঁতার না জানায় নদীর প্রবল স্রোতে সে পানিতে তলিয়ে যায়। অন্য শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর দেওয়া হলে ধুনট উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সন্ধ্যাা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই শিশুর সন্ধান পাওয়া যায়নি।

ধুনট উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ের টিম লিডার জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে খালের পানিতে অনুসন্ধান চালিয়েছি। তবে তীব্র স্রোতের কারণে এখন পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.