Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১৪, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মৌলভীবাজার বড়লেখা সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টার সময় বিজিবির ছোড়া গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে।

শুক্রবার (১২ জুন) দিাবগত রাত সাড়ে ১০টার দিকে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিয়ানীবাজার (৫২ বিজিবি) ব্যাটালিয়নের একটি টহল দল বড়লেখা সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার জন্য বিজিবি সদস্যরা গুলি ছুড়লে এক চোরাকারবারি আহত হন। পরে আহত ব্যক্তিকে সঙ্গে নিয়ে অপর চোরাকারবারি দ্রুত ভারতের অভ্যন্তরে চলে যায়।

বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.