Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»সংসদে নারীদের হিজাব নিয়ে ‘কটাক্ষ’, রাতেই বিক্ষোভের ডাক ছাত্রশিবিরের
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সংসদে নারীদের হিজাব নিয়ে ‘কটাক্ষ’, রাতেই বিক্ষোভের ডাক ছাত্রশিবিরের

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১৪, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জাতীয় সংসদে নারী সংসদ সদস্যদের হিজাব নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। রবিবার (১৪ জুন) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ঘোষণায় বলা হয়, বিএনপি কর্তৃক জাতীয় সংসদে হিজাব নিয়ে কটাক্ষ এবং অব্যাহত ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ১৪ জুন রাত সাড়ে ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে শুরু হবে। মিছিলটি তোপখানা রোড হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে।

এতে আরও জানানো হয়, বিক্ষোভ মিছিলের আয়োজন করছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর শাখা এবং এতে অংশ নিতে সকলকে আহ্বান জানানো হয়েছে।

এর আগে, জাতীয় সংসদে বাজেট অধিবেশনের আলোচনায় নারী সংসদ সদস্যদের হিজাব নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তার বক্তব্যকে কেন্দ্র করে সংসদে হট্টগোল ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার তার বক্তব্যের আপত্তিকর অংশ সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (বাদ) করার ঘোষণা দেন এবং সংসদ সদস্যদের আত্মমর্যাদা বজায় রাখার আহ্বান জানান। পরে সংসদের পরিবেশ স্বাভাবিক হয়।

রবিবার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠতম দিনে বাজেট আলোচনার সময় এ ঘটনা ঘটে। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

আলোচনার সময় মনিরুল হক চৌধুরী জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেন এবং ২০০৪ সালের একটি পারিবারিক দাওয়াতের প্রসঙ্গ টেনে আনেন। তিনি নারী সংসদ সদস্যদের ইঙ্গিত করে তাদের পোশাক ও পর্দা নিয়ে মন্তব্য করেন।

তার বক্তব্যের পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং কক্ষে ব্যাপক হট্টগোল শুরু হয়। স্পিকার বারবার শান্ত হওয়ার আহ্বান জানালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পরে স্পিকার মনিরুল হক চৌধুরীকে ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্য না করার জন্য সতর্ক করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সবাই জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য। যদি আমরা নিজেদের ডিসেন্সি ও ডিগনিটি বজায় রাখতে না পারি, তবে দেশের মানুষের কাছে লজ্জিত হতে হবে। এই সংসদ কোনো ব্যক্তিগত আক্রমণ বা ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্য করার জায়গা নয়।”

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.