Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১২ কিমি যানজট

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১৪, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নারায়ণগঞ্জের বন্দরে ফেইম এ্যাপারেল নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। যানজটে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

রোববার সন্ধ্যায় মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় ৯ দফা দাবি নিয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এ ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে মহাসড়ক থেকে সরে যান। পরে রাত সাড়ে ৮টার দিকে যান চলাচল শুরু হয়।

শ্রমিকরা জানান, নিয়মিত বেতন পরিশোধ না করায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। সময়মতো বেতন না পেলে বাসা ভাড়া, দোকান বাকি, ছেলে-মেয়েদের লেখাপড়া খরচ মিটাবো কিভাবে। কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ না করায় বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

শ্রমিকরা আরও জানান, প্রতি মাসের বেতন সাত কর্মদিবসের মধ্যে পরিশোধ, প্রতি বছরের জানুয়ারি মাসে ছুটির ক্যালেন্ডার প্রদান, ওভারটাইমের হার বৃদ্ধি, নাইট বিল ৫০ টাকা নির্ধারণ, দুই ঈদে ৯ দিন করে ছুটি, ডাবল মেশিন পরিচালনার জন্য ১৭০ টাকা ভাতা, এককালীন সার্ভিস ভাতা প্রদান, বন্ধের দিনে ১৬ ঘণ্টা ডিউটি বন্ধ এবং কোনো শ্রমিককে ছাঁটাই না করা দাবি জানান তারা।

ফেইম অ্যাপারেলস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ বলেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমান মাসের বেতন দুই দিনের মধ্যে পরিশোধ করা হবে। অন্যান্য দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাস দেন। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সারের ডিলার নিয়োগে অনিয়মের তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

অক্টোবর ১৬, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে নজরদারি, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এসআরবি-১৫

অক্টোবর ১৬, ২০২৬

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

অক্টোবর ৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.