Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»নারীকে গাছে বেঁধে মারধর ও স্পর্শকাতর অঙ্গে মরিচের গুড়া দিয়ে নির্যাতন বিএনপি নেতার
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নারীকে গাছে বেঁধে মারধর ও স্পর্শকাতর অঙ্গে মরিচের গুড়া দিয়ে নির্যাতন বিএনপি নেতার

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১৫, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ভূমিদখলের বিরুদ্ধে মানববন্ধনে বক্তব্য দেওয়ায় নওগাঁর মহাদেবপুরে হাসিনা বানু (৫৪) নামের এক নারীকে গাছে বেঁধে বেধড়ক মারধর করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডল ও তার সহযোগীরা। একইসঙ্গে ওই নারীর শরীরের স্পর্শকাতর গোপনাঙ্গসহ সারাদেহে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত শুক্রবার (১২ জুন) সকালে বিএনপি নেতা আব্দুল মতিনের নির্দেশে জেলার মহিষবাথানে তার বসত বাড়িতে তার সমর্থকেরা হাসিনা বানুর বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে মধ্যযুগীয় এমন নির্যাতন করেন। পরদিন শনিবার (১৩ জুন) গৃহবধূ হাসিনা বানু নিজেই বাদী হয়ে থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভূমি দখল, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে বৃহস্পতিবার (১১ জুন) একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে অংশ নিয়ে হাসিনা বানু প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে বক্তব্য দেন। মানববন্ধনের পর শুক্রবার (১২ জুন) সকালে আব্দুল মতিনের নির্দেশে জুয়েল, টিপু, রোমজান, আঞ্জুমান, শাহনাজ ও মনেক্কা হাসিনা বানুর বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে নির্যাতন করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে মরিচের গুঁড়া প্রয়োগ করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মাদকসংশ্লিষ্ট অভিযোগ এনে ফাঁসানোর চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় হাসিনা বানুর স্বামী বাবর আলী বাধা দিতে গেলে তাকেও মারধর করে গুরুতর আহত করা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, তাকে একটি নারিকেল গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে হাসিনা বানুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

হাসিনা বানু গনমাধ্যমকে জানান, মানববন্ধনে আব্দুল মতিনের বিভিন্ন অপকর্ম তুলে ধরে বক্তব্য দেওয়ার কারণে মতিন মণ্ডলের আত্মীয়-স্বজন ও সমর্থকদের মধ্যে জুয়েল, টিপু, রমজান, আঞ্জুমান, শাহনাজ, মোনেক্কা সহ আরও কয়েকজন তাকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এক পর্যায়ে তার সারা শরীরে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে নির্যাতন করে।

বিএনপি নেতা মতিন মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, দলের একটি অংশের ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে একটি গ্রুপ হাসিনাকে ব্যবহার করে এ নির্যাতন নাটক সাজিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করছেন। এ ঘটনার সঙ্গে কোনোভাবেই তার কোনো সংশ্লিষ্টতা নেই বলেও তিনি দাবি করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক গনমাধ্যমকে বলেন, এ ঘটনায় মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিন সহ ৬ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

তথ্যসূত্র: সময়ের আলো ও বাংলা পোস্ট

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.