Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»রাজনীতি»ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১৮, ২০২৬No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতীয় সীমান্ত রক্ষীর (বিএসএফ) পুশইন করা দুই হাজার ৩৬৯ জনের মধ্যে ১১ জনকে হস্তান্তর করা হয়েছে বিএসএফের কাছে। ১৮৩ জনকে পুশব্যাক করা হয়েছে। বাকিদের থানায় হস্তান্তর করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর বিএসএফের ৩৬টি পুশইন চেষ্টা বিজিবি প্রতিরোধ করেছে। মিয়ানমার সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে হত্যা, অনুপ্রবেশ, মাদক, অস্ত্র, গোলাবারুদ, আন্ত:সীমান্ত বিভিন্ন অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভারত সীমান্তে স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণের কার্যক্রম বিবেচনাধীন রয়েছে।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বিএসএফের কর্তৃক নিরীহ বাংলাদেশী নাগরিক হত্যা অত্যন্ত দু:খজনক, মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের পরিবারকে ভারত সরকারের পক্ষ থেকে সরাসরি আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক আলোচনা বা চুক্তি সম্পাদিত হয়নি। তবে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সবসময়ই সীমান্তে আত্মরক্ষার অজুহাতে মারত্মক বা প্রাণঘাতি অস্ত্র ব্যবহারের তীব্র বিরোধীতা করা হয়েছে এবং এর ক্ষতিপূরণ ও জবাবদিহিতার বিষয়টি পরোক্ষভাবে চাপ সৃষ্টি করা হয়েছে।

সংরক্ষিত আসনের নিপুন রায় চৌধুরীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের জুন থেকে গত ৩১ মে পর্যন্ত এক বছরে এক হাজার ৯৭৯ কোটি ৫৩ লাখ টাকা সমমূল্যের চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। বিজিবি সীমান্ত এলাকায় এক কোটি ৮৩ লাখ ৭৭ হাজার ৪৩৬ পিস ইয়াবা, ৫৫ হাজার ৯০৮ বোতল ফেন্সিডিল, ১৮ হাজার ৪৬৩ কেজি গাঁজা এবং এক লাখ ৬ হাজার ৭০৯ বোতল মদ আটক করেছে। মারাত্মক মরণঘাতী ১৫ দশমিক ৫৭৭ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২ দশমিক শূণ্য ৮ কেজি কোকেন এবং ৬২ বোতল এলএসডি আটক করা হয়েছে। দুই হাজার ১৮৯ জন আসামীকে আটক করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১ মে থেকে দেশব্যাপী চলমান মাদক ও সন্ত্রাস নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানে ৮ জুন পর্যন্ত ৭ হাজার ৬৮৮ মাদক মামলায় ১০ হাজার ৮৬৫ জনকে গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে ১২৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ২৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোর গ্যাং যেসব ফেসবুক পেজ, গোপন গ্রুপ এবং টিকটক অ্যাকাউন্ট চালায়, সেগুলো সাইবার ইউনিট সার্বক্ষণিক মনিটরিং করেছে।

তিনি বলেন, র‌্যাব-২ এর আওতাধীন মোহাম্মদপুর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট হতে এখন পর্যন্ত ২৫২ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লা-৪ আসনের হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের ৭৫টি কারাগারেরধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর মধ্যে পুরুষ ৪৩ হাজার ১০৭ এবং নারী ২ হাজার ২৯ জন। বিপরীতে আটক আছে ৭৭ হাজার ৪০ জন। এর মধ্যে পুরুষ ৭৪ হাজার ৩৬ জন এবং নারী ২ হাজার ৭৭ জন। যা ধারণ ক্ষমতার ১ দশমিক ৭ গুণ।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, অনলাইন জুয়া বেটিং সাইট বন্ধ এবং এর ক্ষতিকর প্রভাব থেকে দেশের জনগণকে রক্ষার জন্য বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। জুয়া প্রতিরোধে নতুন আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

হাদি হত্যায় মমতার মন্তব্য নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চায় জামায়াত

জুন ২৩, ২০২৬

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

জুন ২৩, ২০২৬

মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত নিঃস্বার্থ ভূমিকা অব্যাহত রাখবে

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.