Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»রাজনীতি»আইনজীবীর সঙ্গে ইমরানের বৈঠক নিশ্চিতের নির্দেশ ইসলামাবাদ হাইকোর্টের
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আইনজীবীর সঙ্গে ইমরানের বৈঠক নিশ্চিতের নির্দেশ ইসলামাবাদ হাইকোর্টের

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১৮, ২০২৬Updated:জুন ১৮, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি এবং তাদের আইনজীবীদের মধ্যে বৈঠকের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। সাতদিনের মধ্যে এই বৈঠকের সুযোগ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় তাদের সাজার বিরুদ্ধে আপিল করা সহজতর করা।

বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ ডোগার ও বিচারপতি মুহাম্মদ আসিফকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ অ্যাডভোকেট জেনারেল ইসলামাবাদকে এই নির্দেশ প্রদান করেন।

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের মূল বিষয়গুলো কীইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের মূল বিষয়গুলো কী
শুনানি চলাকালে ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার আদালতকে জানান, ইমরান খানের প্রধান আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার আদালতে জানান, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান খানের সঙ্গে বারবার চেষ্টা করেও দেখা করতে দেওয়া হচ্ছে না। এর ফলে আপিল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ ও ওকালতনামা স্বাক্ষর করানো সম্ভব হচ্ছে না।

ইমরানের আইনজীবীর বক্তব্য শোনার পর সাত দিনের মধ্যে ইমরান ও বুশরার নিজ নিজ আইনজীবীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেয় আদালত।

আল-কাদির ট্রাস্ট বা ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় বিচারিক আদালত ইমরান খানকে ১৪ বছর এবং বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড প্রদান করে। এই দণ্ডের বিরুদ্ধে তারা ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেছেন।

সূত্র: ডন

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

হাদি হত্যায় মমতার মন্তব্য নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চায় জামায়াত

জুন ২৩, ২০২৬

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

জুন ২৩, ২০২৬

মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত নিঃস্বার্থ ভূমিকা অব্যাহত রাখবে

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.