Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»সুন্দরবনের শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী-জেলে নিহত
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সুন্দরবনের শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী-জেলে নিহত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১৮, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সুন্দরবনের শ্যালা নদীতে চিংড়ি মাছের রেণু সংগ্রহের সময় কুমিরের হামলায় সেলিনা বেগম (৫৫) এক নারীজেলে নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি লঞ্চঘাটের কাছে সুন্দরবনের শ্যালা নদীতে ঘটনা ঘটে।

জানা যায়, নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় মোটরচালক জাহিদুল শেখের মা।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সেলিনা বেগম সুন্দরবনের শ্যালা নদীতে চিংড়ি মাছের রেণু পোনা সংগ্রহের জন্য খুঁচুনি জাল টানছিলেন। এ সময় হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে নদীর পানিতে টেনে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা অন্য জেলেরা তার লাশ উদ্ধার করেন।

এ ঘটনায় সুন্দরবনসংলগ্ন নদী ও খালে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন বিভাগ ও স্থানীয় প্রশাসন জেলেদের আরও সতর্কতার সঙ্গে সুন্দরবনের নদী-খালে চলাচল ও মাছ ধরার আহ্বান জানিয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ট্রেনে নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

জুন ২৩, ২০২৬

১৩ জেলায় ঝড়ের আভাস

জুন ২৩, ২০২৬

আ. লীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.