Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১৯, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

হবিগঞ্জের মাধবপুরে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বালুভর্তি ড্রাম ট্রাকের ভেতর থেকে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি আভিযানিক দল শুক্রবার ভোররাতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ড্রাম ট্রাক ওই এলাকায় পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেয়।

পরে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বস্তাবন্দি করে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা লুকিয়ে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে ট্রাকে থাকা অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত ফুসকার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

৫৫ বিজিবির লে. কর্নেল তানজিলুর রহমান জানান জব্দকৃত আমদানি নিষিদ্ধ ফুসকা যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ট্রেনে নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

জুন ২৩, ২০২৬

১৩ জেলায় ঝড়ের আভাস

জুন ২৩, ২০২৬

আ. লীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.