
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রামসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে সোমবার (২২ জুন) সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি দিয়ে এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে।
এতে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে। জেলায় সেনা মোতায়েন হবে ঢাকা,নারায়ণগঞ্জ,গোপালগঞ্জ,চট্টগ্রাম,ফরিদপুর,গাজীপুর
সেনা মোতায়েন করা হবে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত (৯ দিন)। সেনাসদস্যরা ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে দায়িত্ব পালন করবেন। সরকারের এই সিদ্ধান্তের লক্ষ্য হলো শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষা। প্রসঙ্গত, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী।
