Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»চলতি মাসেই প্রথম যাত্রীবাহী ট্রেন চালু করছে সংযুক্ত আরব আমিরাত
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

চলতি মাসেই প্রথম যাত্রীবাহী ট্রেন চালু করছে সংযুক্ত আরব আমিরাত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৩, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) চলতি মাসেই তাদের প্রথম যাত্রীবাহী ট্রেন সেবা চালু করতে যাচ্ছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম এ তথ্য জানিয়েছে।

ইউএইর যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আবুধাবির নতুন রেলস্টেশন উদ্বোধন করার পর এ ঘোষণা আসে।

ওয়ামের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে আগামী ৩০ জুন আবুধাবি ও ফুজাইরাহর মধ্যে ট্রেন চলাচল শুরু হবে। পরবর্তীতে এই যাত্রীবাহী রেলসেবা দেশটির সাতটি আমিরাতের মধ্যে চারটিকে সংযুক্ত করবে।

আবুধাবি থেকে ফুজাইরাহ রুটে স্ট্যান্ডার্ড শ্রেণির ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫ দিরহাম (প্রায় ১৫ মার্কিন ডলার) এবং প্রিমিয়াম শ্রেণির ভাড়া ১২০ দিরহাম (প্রায় ৩২ মার্কিন ডলার)।

দুবাইয়ের রেলস্টেশন আগামী ৩০ সেপ্টেম্বর চালু হবে। আর প্রতিবেশী আমিরাত শারজাহর প্রধান স্টেশন ২০২৭ সালের ৩০ মার্চ থেকে কার্যক্রম শুরু করবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে অন্যান্য আমিরাতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষাও শুরু করা হবে।

স্টেশন উদ্বোধনকালে শেখ খালেদ বলেন, “এই প্রকল্প একটি সমন্বিত পরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে ইউএইর দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এটি বিভিন্ন আমিরাতের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে, মানুষ ও পণ্য পরিবহনকে আরও দক্ষ করবে এবং বিনিয়োগ, পর্যটন ও নগর উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করবে।”

নতুন রেলবহরে মোট ১৩টি ট্রেন থাকবে। প্রতিটি ট্রেনে সর্বোচ্চ ৪০০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন।

মঙ্গলবার থেকেই যাত্রীরা টিকিট বুক করতে পারবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে দুবাই ও আবুধাবির মধ্যে হাইপারলুপ প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি।

এদিকে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত ছয়টি দেশের মধ্যে রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা দীর্ঘদিনের হলেও অগ্রগতি সীমিত। গত ডিসেম্বরে সৌদি আরব ও কাতার উপসাগরীয় দেশগুলোর রাজধানীগুলোকে সংযুক্ত করতে একটি উচ্চগতির রেলপথ নির্মাণ চুক্তি স্বাক্ষর করে।

এ ছাড়া ২০২২ সালে ওমানের সোহার বন্দর ও আবুধাবিকে সংযুক্ত করতে ৩ বিলিয়ন ডলারের একটি রেল প্রকল্পের ঘোষণা দেওয়া হয়। চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রকল্পটির প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বার বার ষড়যন্ত্র করে হারছে ভারত, আন্তর্জাতিক অঙ্গণে গুরুত্ব বাড়ছে পাকিস্তানের

জুন ২৩, ২০২৬

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি: তারেক রহমান

জুন ২৩, ২০২৬

পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.