Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»আ. লীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আ. লীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৩, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির অপতৎপরতা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এর আগে সোমবার রাতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন সংগঠনটির নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে আজ দুপুরে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

কর্মসূচিতে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। জনগণের আন্দোলনের মুখে নিষিদ্ধ হওয়া এই সংগঠনের যেকোনো অপতৎপরতা ছাত্রসমাজ রুখে দেবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব ও ফ্যাসিবাদী রাজনীতির কোনো স্থান নেই।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের নামে বা ব্যানারে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেবে। এদের মদদদাতাদের খুঁজে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।”

জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “২৩ জুনকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে কর্মসূচির চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রদল সবসময় সচেষ্ট থাকবে।”

তিনি আরও বলেন, “শিক্ষা, ঐক্য ও প্রগতির রাজনীতিতে বিশ্বাসী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।”

কর্মসূচীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদার সহো বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ট্রেনে নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

জুন ২৩, ২০২৬

১৩ জেলায় ঝড়ের আভাস

জুন ২৩, ২০২৬

শেরপুরে সতর্ক অবস্থানে বিজিবি

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.