Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»পদ্মার বালু তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

পদ্মার বালু তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৬, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি বিএনপির কর্মী ছিলেন বলে দাবি করেছেন সংগঠনটির স্থানীয় নেতারা।

শুক্রবার (২৬ জুন) দুপুর ১ টার দিকে চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান পদ্মার চর এলাকায় এ ঘটনা ঘটে।পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মঞ্জু শেখ সদর উপজেলার চর তারাপুর এলাকার আড়িয়া গোয়াইলবাড়ি এলাকার দারোগ আলী শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ ও চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর আপন ভাতিজা।

নিহত মঞ্জু বিএনপির কর্মী বলে দাবি তাদের। এলাকাবাসী সূত্রে জানা গেছে, চরতারাপুরের চর এলাকা জোতকাকুড়িয়া কলাবাগান এলাকার পদ্মার চরে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকে বিরোধ চলে আসছিল। এই নিয়ে শুক্রবার সকালে দুই গ্রুপের লোকজন গোলাগুলি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখের মৃত্যু হয়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ বলেন, চরতারাপুর ও ভাঁড়ারা এলাকার কিছু লোকজন বালু তুলতে গেলে আমার ভাতিজারা বাঁধা দেয়। এসময় প্রতিপক্ষের লোকজন আমার ভাতিজাদের লক্ষ্য করে গুলি করে। এতে মঞ্জু মারা গেছে। নিহত মঞ্জু বিএনপির কর্মী ছিলেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে গুলিতে মঞ্জু শেখ নিহত হন। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় জামায়াতের শোক, দেশের আইন-শৃঙ্খলা উন্নতির আহ্বান

জুন ২৬, ২০২৬

টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণের শঙ্কা

জুন ২৬, ২০২৬

মিথ্যা মামলায় সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডে প্রতিবাদ

জুন ২৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.