Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»এক বছরে ৪ হাজার ৩১৪ হেক্টর জমি আফিম চাষমুক্ত করেছে আফগান সরকার
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

এক বছরে ৪ হাজার ৩১৪ হেক্টর জমি আফিম চাষমুক্ত করেছে আফগান সরকার

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৭, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গত এক বছরে আফগানিস্তানে প্রায় ৪ হাজার ৩১৪ হেক্টর জমি আফিম চাষমুক্ত করেছে ইমারাতে ইসলামিয়া সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, আফিম ক্ষেত ধ্বংসে এ সময়ে দেশজুড়ে ২৫ হাজার ৭৬৪টি পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ২১ হাজার ৫৬৯ জেরিব, অর্থাৎ প্রায় ৪ হাজার ৩১৪ হেক্টর জমি আফিম চাষমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) কাবুলে মাদক অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসব তথ্য জানান।

কর্মকর্তারা বলেন, আফিম চাষ নির্মূলের পাশাপাশি গত এক বছরে মাদক পাচারকারীদের বিরুদ্ধেও ব্যাপক অভিযান চালানো হয়েছে। এ সময়ে মাদক পাচারকারীদের বিরুদ্ধে ১১ হাজার ২২টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১৩ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করে পরে বিচারিক কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একই সময়ে নিরাপত্তা বাহিনী ২ হাজার ১৫৯ টন মাদকদ্রব্য জব্দ করেছে। এছাড়া ধ্বংস করা হয়েছে ৫৩৩টি মাদক উৎপাদন কারখানা।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে ৭ হাজার ৮৪৪ জন মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসা ও পুনর্বাসনের আওতায় আনা হয়েছে। বর্তমানে আফগানিস্তানজুড়ে ১৬টি মাদক পুনর্বাসন কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১২টি কেন্দ্র চালু আছে। বাকি ৪টি কেন্দ্র চালুর প্রক্রিয়ায় রয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্যমতে, বর্তমানে ১৩ হাজারের বেশি মানুষ চিকিৎসাধীন রয়েছেন। আর গত কয়েক বছরে পুনর্বাসনের জন্য প্রায় ১ লাখ ৮৫ হাজার মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসার আওতায় আনা হয়েছে।

এ প্রতিবেদন এমন সময়ে প্রকাশিত হলো, যখন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান মাদকবিরোধী লড়াইয়ে বড় অগ্রগতির কথা তুলে ধরছে। পূর্ববর্তী প্রশাসনগুলোর সময় মাদক ইস্যুতে আফগানিস্তানের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ অবৈধ মাদক উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত ছিল।

সূত্র : আরিয়ানা নিউজ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

৪৭ বছরে প্রথমবার ঐক্যবদ্ধ শাসন পেয়েছে আফগানিস্তান: মাওলানা শাহাবুদ্দিন দিলাওয়ার

জুন ২৭, ২০২৬

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিচ্ছে দেশীয় নজরদারি যুদ্ধবিমান ‘নেত্র’

জুন ২৭, ২০২৬

লেবানন-ইসরাইল চুক্তিকে স্বাগত জানাল জার্মানি

জুন ২৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.