Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»মেলান্দহে ঘুমন্ত সন্তানকে পুকুরে ফেলে হত্যা, মা গ্রেপ্তার
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মেলান্দহে ঘুমন্ত সন্তানকে পুকুরে ফেলে হত্যা, মা গ্রেপ্তার

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৮, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী ঘুমন্ত শিশু সন্তানকে পুকুরে ফেলে পালানোর সময় মা শ্রাবন্তী আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার ভাবকি এলাকায় এ ঘটনা ঘটে। মেলান্দহ থানা পুলিশ বিষটি নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে হুমায়ূন আহমেদের সঙ্গে জামালপুর পৌর শহরের কম্পপুর এলাকার মমতাজ আলীর মেয়ে শ্রাবন্তী আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই শ্রাবন্তী আক্তারের বিরুদ্ধে পরকিয়ার অভিযোগে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে রোববার ভোরে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় শ্রাবন্তী আট মাসের ছেলে শাওনকে নিয়ে ঘর থেকে বের হয়। এরপর শিশুটিকে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে পালিয়ে যায়।

ভোরে গৃহবধু শ্রাবন্তীকে বাজারে দেখে নিরাপত্তাকর্মীরা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময় তার আচরণ অস্বাভাবিক মনে হওয়ায় তাকে বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি বাড়ি না ফিরে ভাড়ায় অটোরিকশা নেওয়ার চেষ্টা করেন। এতে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে আটক করে বাড়িতে নিয়ে আসা হয়।

পুকুরে শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা শ্রাবন্তীকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে।

শিশুর পিতা হুমায়ুন বলেন, আমার স্ত্রী শ্রাবন্তী বিয়ের কিছুদিন পর থেকেই অন্য একটি ছেলের সাথে পরকিয়া করে। এনিয়ে প্রায়ই আমাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। সে নানা অজুহাতে ঝগড়া বাধায় । এর আগেও বেশ কয়েকবার পালিয়ে গেলে আমি তাকে ফিরিয়ে আনি। আমি ঘুমিয়ে থাকা অবস্থায় ভোরে সন্তানকে পুকুরের পানিতে ফেলে পালিয়ে যাবার চেষ্টা করছিল।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে অভিযুক্ত শ্রাবন্তী আক্তারকে আটক করে থানায় আনা হয়েছে। শিশুর লাশ তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা

জুন ২৮, ২০২৬

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড, দু’জনের বিভিন্ন মেয়াদে সাজা

জুন ২৮, ২০২৬

পদ্মায় ৫০ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

জুন ২৮, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.