Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»মুসলিম বিশ্ব»নববর্ষের প্রথম প্রহরে ফিলিস্তিনি যোদ্ধাদের তোপের মুখে ইসরাইলী বাহিনি;ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ
মুসলিম বিশ্ব নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নববর্ষের প্রথম প্রহরে ফিলিস্তিনি যোদ্ধাদের তোপের মুখে ইসরাইলী বাহিনি;ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জানুয়ারি ১, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেলআবিবসহ মধ্য ও দক্ষিণ ইসরাইলের বহু শহর লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ফলে নববর্ষের অনুষ্ঠান পালন বাদ দিয়ে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়েছে এসব শহরের ইহুদিবাদী অধিবাসীরা।

রোববার রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে তেল আবিব ও অ্যাশদোদসহ বহু ইসরাইলি শহরে সাইরেনের ভয়ঙ্কর শব্দ বাজতে শুরু করে। এর ফলে ইহুদিবাদীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। আল-মায়াদিন টিভি জানিয়ছে, জর্দান নদীর পশ্চিম তীরের রামাল্লাহ শহর থেকেও গতরাতে তেল আবিবকে লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। গাজা থেকে মধ্যরাতে রকেট উৎক্ষেপণ শুরু হলে গাজাবাসী আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এ হামলাকে স্বাগত জানায়। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের টানা তিন মাসের ভয়াবহ বোমাবর্ষণের পরও ঝাঁকে ঝাঁকে রকেট উৎক্ষেপণের সক্ষমতা দেখে গাজাবাসী উল্লাস প্রকাশ করে।

ইসরাইলি গণমাধ্যমগুলো গাজা থেকে তেলআবিব অভিমুখ অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ার খবর দিয়েছে। এসব গণমাধ্যম ইসরাইলি সেনাবাহিনীর সমালোচনা করে বলেছে, এই বাহিনী যখন দাবি করছে তাদের গত তিন মাসের অভিযানে হামাসের রকেট হামলার সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় কমে গেছে তখন তেল আবিবে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপের ঘটনা এর উল্টো চিত্রই প্রমাণ করে। এসব গণমাধ্যম বলেছে, “আমরা নিজেদেরকে মিথ্যা বলা থেকে বিরত থাকি।” ইসরাইলি দৈনিক ইয়েদিওত আহরোনোত লিখেছে, “ইসরাইল গাজা থেকে নিক্ষিপ্ত রকেটের মাধ্যমে নববর্ষকে বরণ করেছে।”

পার্সটুডে

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.