Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»চৌদ্দগ্রামে ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

চৌদ্দগ্রামে ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ১, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্ত এলাকায় লাকড়ি খুঁজতে গিয়ে রোকেয়া বেগম (৪৮) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। রোকেয়া বেগম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গুচ্ছগ্রামের আলী আশরাফের স্ত্রী।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ আরিফ হোছাইন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝে মাঝে মানুষের কাছে ভিক্ষা করতেন। মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে লাকড়ি খোঁজার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি। পরে রাত ৯টায় দিকে জগন্নাথদীঘি বিজিবি ক্যাম্পের সদস্যদের অনুমতি নিয়ে স্বজন ও স্থানীয়রা সীমান্তবর্তী এলাকায় তাকে খোঁজাখুঁজি করেন। কিছুক্ষণ পরই সীমান্তের ১৪১৩ নং পিলারের পাশে স্থানীয় লোকজন ওই নারীর লাশ দেখতে পেয়ে বিজিবিকে অবগত করেন। পরে বিজিবির মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

বিজিবি জগন্নাথদীঘি ক্যাম্পের সুবেদার মোর্শেদ বলেন, মঙ্গলবার রাতে ভারত সীমান্তের ১৪১৩নং পিলার সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজন রোকেয়া বেগম নামে এক নারীর লাশ দেখতে পেয়ে আমাদের জানান। আমরা থানায় অবগত করলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, খবর পেয়ে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণা জানা যাবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

এইচএসসিতে তৃতীয় দিনে বহিষ্কার ৪৮, অনুপস্থিত ৩৩ হাজারের বেশি

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলা

জুলাই ৬, ২০২৬

রাজনগরে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, ২০ দিন পর লাশ উদ্ধার

জুলাই ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.