Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»এসএ পরিবহনে অভিযান, চায়ের প্যাকেটে মিলল ১২ হাজার ইয়াবা
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

এসএ পরিবহনে অভিযান, চায়ের প্যাকেটে মিলল ১২ হাজার ইয়াবা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ১, ২০২৬No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চায়ের প্যাকেটের আড়ালে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ১২ হাজার পিস ইয়াবাসহ মনসুর মণ্ডল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর কামাল কাছনা এলাকায় এসএ পরিবহনের কার্যালয়ে বগুড়া ও রংপুর কার্যালয়ের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনসুর মণ্ডল রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইয়াবার এ বড় চালানটি চট্টগ্রামের কক্সবাজার থেকে এসএ পরিবহনের মাধ্যমে পার্সেল করে রংপুরে পাঠানো হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সকাল থেকেই ছদ্মবেশে এসএ পরিবহন কার্যালয়ের আশপাশে অবস্থান নেন। দুপুরে মনসুর মণ্ডল যখন ওই পার্সেলটি গ্রহণ করতে আসেন, ঠিক তখনই তাকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে পার্সেলটি তল্লাশি করে চায়ের প্যাকেটের ভেতর থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মনসুর মণ্ডল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে পাইকারি পর্যায়ে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি নিজের চায়ের দোকানকে আড়াল হিসেবে ব্যবহার করতেন এবং এর আড়ালেই চালাতেন এই নিষিদ্ধ মাদকের রমরমা কারবার।

অভিযান প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন এশিয়া পোস্টকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত সফল একটি অভিযান পরিচালনা করে এই বড় চালানটি জব্দ করা সম্ভব হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের কাজ চলছে।’

হোলি আর্টিজানে হামলায় নিহত রবিউল করিমের দশম শাহাদাতবার্ষিকী পালিত
বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান এশিয়া পোস্টকে জানান, ‘অত্যন্ত চতুরতার সঙ্গে চায়ের প্যাকেটের ভেতরে ইয়াবাগুলো লুকিয়ে আনা হয়েছিল। অভিযান চলাকালীন এসএ পরিবহন কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করেছে। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, এই ঘটনার পেছনে আর কারা জড়িত রয়েছে, তাদের খুঁজে বের করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তদন্ত ও অভিযান এখনও অব্যাহত রয়েছে।

বিষয় :চায়ের প্যাকেটের আড়ালে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ১২ হাজার পিস ইয়াবাসহ মনসুর মণ্ডল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিষয় :রংপুর

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

এইচএসসিতে তৃতীয় দিনে বহিষ্কার ৪৮, অনুপস্থিত ৩৩ হাজারের বেশি

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলা

জুলাই ৬, ২০২৬

রাজনগরে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, ২০ দিন পর লাশ উদ্ধার

জুলাই ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.