Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ২, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খুলনা জেলার দৌলতপুরে কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি করার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক, উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও আসামিরা ধরা না পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

এর আগে ঘটনায় হেলমেট পরা কয়েকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে লোকমান হাকিম (৪৮) ও ব্যবসায়ী আলম (৫৫) নামের দুই মুসল্লিকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয়দের দাবি, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে।

এ ঘটনায় আরমান, সাজ্জাদ ও মেহেদী ওরফে ‘কানা মেহেদী’র নাম উঠে এসেছে। এছাড়া স্থানীয়ভাবে সাবেক এক কাউন্সিলরের সম্পৃক্ততার অভিযোগও আলোচনায় রয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র বলছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদক, অস্ত্র, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাদের প্রভাবশালী পরিচয়ের কারণে প্রকাশ্যে চলাফেরার অভিযোগও তুলেছেন এলাকাবাসী।

এ ঘটনায় দৌলতপুর থানার ওসি জানিয়েছেন, একজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের ধরতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় আরমান, সাজ্জাদ ও মেহেদী ওরফে ‘কানা মেহেদী’র নাম উঠে এসেছে। এছাড়া স্থানীয়ভাবে সাবেক এক কাউন্সিলরের সম্পৃক্ততার অভিযোগও আলোচনায় রয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৪ জুন খুলনার এই মসজিদে ফজর নামাজ চলাকালে মুসল্লিদের টার্গেট করে সশস্ত্র দুর্বৃত্তরা। এ ঘটনায় মসজিদ কমিটির এক সদস্যসহ দুজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান চিকিৎসক।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

এইচএসসিতে তৃতীয় দিনে বহিষ্কার ৪৮, অনুপস্থিত ৩৩ হাজারের বেশি

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলা

জুলাই ৬, ২০২৬

রাজনগরে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, ২০ দিন পর লাশ উদ্ধার

জুলাই ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.