Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»পার্বতীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

পার্বতীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ৩, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দিনাজপুরের পার্বতীপুরের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সাবেক পৌর চেয়ারম্যান, শিক্ষানুরাগী ও সমাজসেবক এম এ ওহাব সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শুক্রবার বাদ আসর পার্বতীপুর শহীদ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

জানাজা শেষে মরহুমকে রাষ্ট্রীয় সম্মান হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন পার্বতীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হোসাইন রাজু। এ সময় পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ এবং পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে।

রাষ্ট্রীয় সম্মাননা শেষে পার্বতীপুর শহরের নামাপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় এম এ ওহাব সরকার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

এম এ ওহাব সরকার দীর্ঘ ২৫ বছর পার্বতীপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

এইচএসসিতে তৃতীয় দিনে বহিষ্কার ৪৮, অনুপস্থিত ৩৩ হাজারের বেশি

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলা

জুলাই ৬, ২০২৬

রাজনগরে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, ২০ দিন পর লাশ উদ্ধার

জুলাই ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.