Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ৪, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠিয়েছেন। শনিবার ভোর ৬টার দিকে মহাসড়কের বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, মহাসড়কের বাটাজোর ঢাকাগামী ট্রাকের সঙ্গে বরিশালগামী আলিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক জব্দ করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

এইচএসসিতে তৃতীয় দিনে বহিষ্কার ৪৮, অনুপস্থিত ৩৩ হাজারের বেশি

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলা

জুলাই ৬, ২০২৬

রাজনগরে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, ২০ দিন পর লাশ উদ্ধার

জুলাই ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.