Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ৪, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

প্রতিটি জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে আমরা বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ। আমরা সেই পথ ধরেই এগিয়ে যাবো।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তার প্রতিটি বক্তব্যে বলেছেন, ‘আমরা জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর।’ এক শ্রেণী জুলাই ও জুলাই সনদকে বিভ্রান্ত করতে গণভোটের মাধ্যমে একধরনের দাবি তুলেছে। তবে আমরা সুনির্দিষ্টভাবে উপস্থাপন করেছি যে এটি জুলাই সনদের অংশ নয়, তখন তারা অন্য পথ অবলম্বনের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আমাদের এক পাশে বসে ফ্যাসিবাদ সার্বভৌমত্ব হরণের চেষ্টা করছে। আরেক পাশে মৌলবাদীরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাচ্ছে। এদের থেকে সাবধান থাকার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাই।

আইনমন্ত্রী বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে এবং জুলাই সনদকে সামনে রেখে যেকোনো বিভ্রান্তির পথ পরিহার করতে আপনারা অতন্দ্র প্রহরীর মতো থাকবেন। তারেক রহমান সামনের কাতারে থেকে আমাদের যে নির্দেশনা দেবেন, প্রধানমন্ত্রীর দেখানো পথ- সেটিই জুলাইয়ের পথ।

জুলাইকে কেন্দ্র করে বাংলাদেশ আজ দুইভাবে বিভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি বলেন, একভাগ জুলাইকে নিয়ে ব্যবসা-বাণিজ্যের রীতিতে নেমেছে। আর অন্যভাগ জুলাই সনদকে সামনে রেখে তা বাস্তবায়নে ধীরগতিতে না হলেও মধ্যম গতিতে এগিয়ে চলেছে। সেই অংশের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

তুরস্কের কাছে আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির তীব্র বিরোধিতা নেতানিয়াহুর

জুলাই ৬, ২০২৬

দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজারো মানুষ

জুলাই ৬, ২০২৬

শুক্রবার ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

জুলাই ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.