Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন: আলোচনা সভা, পুরস্কার ও চারা বিতরণ
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন: আলোচনা সভা, পুরস্কার ও চারা বিতরণ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ৬, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নীলফামারীর ডিমলা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগান নিয়ে দিবসটি পালিত হয়।

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়নের মাঠ সংগঠক মোছা. নুরজাহান পারভীন। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আসাদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুস সাত্তার বলেন, “আমরা সবাই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াই। যেখানেই মব সৃষ্টি হোক না কেন, তার বিরুদ্ধে এক হয়ে লড়াই করি। আমাকে পার্লামেন্টের সদস্য নির্বাচিত করেছেন আপনারা। আমি স্পষ্টভাবে বলতে চাই- আমার দলের লোক হলেও কেউ অন্যায় বা জালিয়াতির সঙ্গে জড়িত হলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াব। অন্য দলের লোক অন্যায় করলেও তার পক্ষে যাব না। ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে এটাই হবে আমাদের নীতি।”

সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইমরানুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার গ্রামীণ উন্নয়নে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সার, বীজ, ঋণ ও প্রশিক্ষণ পাচ্ছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক পরিবারের মায়েরা সহায়তা পাচ্ছেন। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা করা হচ্ছে। এসব উদ্যোগে গ্রামবাংলা বদলে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইছুল আলম চৌধুরী, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নীলফামারী জেলা সভাপতি মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী, জামায়াত নেতা কাজী হাবীবুর রহমান, কাজী রুকনুজ্জামান বকুল, ছাত্রদল নেতা হালিমুল হোসেন রাসেল, সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন নাগর, বাদশা সেকেন্দার ভুট্টু, হাবীবসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়নে অবদান রাখায় বিভিন্ন ব্যক্তিকে পুরস্কার প্রদান এবং অংশগ্রহণকারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

এইচএসসিতে তৃতীয় দিনে বহিষ্কার ৪৮, অনুপস্থিত ৩৩ হাজারের বেশি

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলা

জুলাই ৬, ২০২৬

রাজনগরে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, ২০ দিন পর লাশ উদ্ধার

জুলাই ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.