Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»তুরস্কের কাছে আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির তীব্র বিরোধিতা নেতানিয়াহুর
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

তুরস্কের কাছে আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির তীব্র বিরোধিতা নেতানিয়াহুর

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ৬, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন আঙ্কারা সফরের ঠিক আগে তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির ঘোর বিরোধিতা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আমেরিকার প্রভাবশালী সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আঙ্কারার কাছে এই যুদ্ধপ্রযুক্তি হস্তান্তরের বিরুদ্ধে নিজের শক্ত অবস্থানের কথা জানান তিনি।

সাক্ষাৎকারে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, তুরস্ক এমন একটি দেশ, যা সাইপ্রাস দ্বীপের অর্ধেক অংশ দখল করে রেখেছে।

তিনি বলেন, শুধু তাই নয়, তারা প্রকাশ্যেই জেরুজালেম দখলের কথা বলে। এমন একটি দেশকে কোনোভাবেই এফ-৩৫ যুদ্ধবিমানের মতো স্পর্শকাতর সামরিক সরঞ্জাম সরবরাহ করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে আঙ্কারার বিরুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন করার এবং ইরানের মুখোমুখি দাঁড়িয়ে কোনো কার্যকর ভূমিকা না রাখার অভিযোগ তোলেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানের সঙ্গে ইসরাইলের সম্পর্ক চরম শত্রুতাপূর্ণ হলেও তুরস্কের সঙ্গে ইসরাইলের সম্পর্ক বরাবরই বাস্তবসম্মত ও কৌশলগত ছিল।

তবে দুই দেশের এই সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসে চলতি শতাব্দীর শুরুর দিকে।

২০০০ সালের শুরুর দিকে রজব তাইয়্যেব এরদোগান তুরস্কের ক্ষমতায় আসার পর থেকেই ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের অব্যাহত নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। ফলে সাম্প্রতিক বছরগুলোতে আঙ্কারা ও তেল আবিবের দ্বিপক্ষীয় সম্পর্কে ক্রমাগত উত্তেজনা ও দূরত্ব তৈরি হয়েছে।

নেতানিয়াহুর সর্বশেষ মন্তব্যের মাধ্যমে সেই উত্তেজনা আবারও স্পষ্টভাবে সামনে এসেছে।

সূত্র: আল জাজিরা

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজারো মানুষ

জুলাই ৬, ২০২৬

শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ২৫

জুলাই ৬, ২০২৬

ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন মোদি

জুলাই ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.