Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»রাজনীতি»এনসিপির সমাবেশে ককটেল হামলায় খেলাফত মজলিসের প্রতিবাদ
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

এনসিপির সমাবেশে ককটেল হামলায় খেলাফত মজলিসের প্রতিবাদ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ৭, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

মঙ্গলবার (৭ জুলািই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে দলটির আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, আমরা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দল হিসেবে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনাকে জুলাইর বিরুদ্ধে হুমকি হিসেবে দেখছি। যারা জুলাইর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের পক্ষেই এই ধরণের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করা সম্ভব।

বিবৃতিতে তারা বলেন, আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যেসব সন্ত্রাসী এই অপকর্ম সংঘটিত করেছে আমরা দ্রুত তাদের গ্রেপ্তার এবং ইন্ধনদাতাসহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আহতদের সুচিকিৎসা ও সুস্থতা কামনা করছি।

তারা আরও বলেন, এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা আবারো স্পষ্ট হয়ে উঠলো। সরকারকে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলের শান্তিপূর্ণ যে কোন কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। দায়িত্ব অবহেলাকারীদেরকে কঠোর জবাবদিহীতার আওতায় আনার দাবি জানাচ্ছি। জুলাইর বিরুদ্ধে যারা উস্কানীমূলক বয়ান উৎপাদন করছে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

জুন মাসে রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৫৫, অস্ত্র-মাদক উদ্ধার

জুলাই ৭, ২০২৬

সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা ইসলামী আন্দোলনের

জুলাই ৭, ২০২৬

শুক্রবার ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

জুলাই ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.