Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

চট্টগ্রাম-রাঙ্গামাটি জেলার বুধবারের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ৭, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামী ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন অন্যান্য জেলা এবং দেশের সব শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সারের ডিলার নিয়োগে অনিয়মের তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

অক্টোবর ১৬, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে নজরদারি, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এসআরবি-১৫

অক্টোবর ১৬, ২০২৬

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

অক্টোবর ৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.