Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৭, আহত ৯
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৭, আহত ৯

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ১৭, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইরানের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৯ জন।

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামলার পর সংশ্লিষ্ট এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আহতদের উদ্ধার করে জরুরি সেবা ও চিকিৎসাকর্মীরা চিকিৎসা দিচ্ছেন। তবে এই হামলায় কোনো বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেনি যুক্তরাষ্ট্র। হামলার বিস্তারিত কারণ কিংবা নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে নতুন করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, এই হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সেন্টকমের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই অভিযান চালানো হয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, এসব হামলার ফলে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে বেসামরিক জাহাজ ও বাণিজ্যিক নৌযানে হামলার সক্ষমতা কমিয়ে আনাই এই অভিযানের মূল উদ্দেশ্য।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

যুক্তরাষ্ট্রে বিপর্যয় ডেকে আনছে ইরানের পরিকল্পিত সাইবার হামলা

জুলাই ২৩, ২০২৬

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কাশ্মীরে আকস্মিক বন্যায় নারী-শিশুসহ অন্তত ২৬ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.