Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»রাজনীতি»আবু সাঈদের সমাধির পাশে প্রতিজ্ঞা করছি, ছাত্রলীগ-আ.লীগের প্রশ্নে ছাড় নেই: ছাত্রদল সভাপতি রাকিব
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আবু সাঈদের সমাধির পাশে প্রতিজ্ঞা করছি, ছাত্রলীগ-আ.লীগের প্রশ্নে ছাড় নেই: ছাত্রদল সভাপতি রাকিব

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ১৭, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

যেসব ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো পুনর্বাসনের স্বপ্ন দেখে, এই আবু সাঈদের সমাধির পাশে দাঁড়িয়ে আমরা ছাত্রদল প্রতিজ্ঞা করছি, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। GeographicReference

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রাকিব।

রাকিবুল ইসলাম রাকিব বলন, ৫ আগস্ট পরবর্তী দেড় বছর যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তাদের নিকট আমরা দাবি জানিয়েছিলাম যেন রায়গুলো ঘোষণা করা হয়। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আমরা বিএনপি সরকারকে ধন্যবাদ দিতে চাই যে, তারা ক্ষমতায় আসার পরপরই চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপি সরকারের যে সদিচ্ছা এবং তারা মুখে নয় কাজে বিশ্বাসী, তা প্রমাণ করছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী-সমর্থক শহীদ হয়েছে। বিএনপির প্রায় চার শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে। বিগত সাড়ে ১৭ বছর আমাদের শত শত নেতাকর্মী গুম হয়েছে। বিএনপি সরকারের ওপর আমরা আস্থা রেখেছি।

তিনি আরও বলেন, শুধু জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রায়ই নয়, বিগত সময়ে যারা ছাত্রদলের নেতাকর্মীদের হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দ্রুততম সময় রায় প্রদান করতে হবে। শহীদ আবু সাঈদসহ বেশ কিছু মামলার রায় প্রদান করা হয়েছে। কিছু মামলায় খুনি হাসিনার রায় হয়েছে। তাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে।

ছাত্রদল সভাপতি বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো পুনর্বাসনের স্বপ্ন দেখে। আবু সাঈদের সমাধির পাশে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করছি, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা জুলাই-আগস্টে শহীদ ভাইদের রক্তের সাথে কোনো প্রতারণা করব না। কোনো বেঈমানি করা হবে না। কিন্তু যারা বেঈমানি করতে চাইবে, তাদেরকে প্রতিহত করা হবে।

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত শেষে আবু সাঈদের পরিবারের খোঁজ-খবর নেন ছাত্রদল সভাপতি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ভারতের একমাত্র অপছন্দের দল জামায়াতে ইসলাম: জামাত আমীর

জুলাই ১৭, ২০২৬

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: পাটওয়ারী

জুলাই ১৭, ২০২৬

খাল খননের নামে বালু মাটি পাথর খাওয়া শুরু হয়েছে: সারজিস আলম

জুলাই ১৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.