Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ১৮, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

তুরস্কের পূর্বাঞ্চলীয় মালটিয়া প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (১৮ জুলাই) ভোরে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আফাদ।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সংস্থাটির তথ্যমতে, স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মালটিয়া প্রদেশের বাত্তালগাজি জেলায়। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ দশমিক ৫৯ কিলোমিটার বা ৯ দশমিক ৬৯ মাইল।

ভূমিকম্পের তীব্র কম্পন এলাজিগ, আদিয়ামান, তুনজেলি ও সানলিউরফাসহ আশপাশের কয়েকটি প্রদেশেও অনুভূত হয়েছে।

আফাদ জানিয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, “বাত্তালগাজিতে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আমাদের কাছে আসা সব প্রতিবেদন গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।”

সূত্র: আনাদোলু এজেন্সি

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বিপদে-আপদে সব সময় জনগণের পাশে থাকব: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

আমেরিকার হামলায় ইরানের ২০ গ্রামে পানি সরবরাহ বন্ধ, সংকটে ১০ হাজার মানুষ

জুলাই ১৮, ২০২৬

আফগানিস্তানে আইএসআইএসের কোনো উপস্থিতি নেই: ইমারাতে ইসলামিয়া

জুলাই ১৮, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.