Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»দুই দিন পর নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

দুই দিন পর নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ২০, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ বিএনপি নেতা মো. মাসুদের (৫৩) লাশ উদ্ধার করা হয়েছে । তিনি উপজেলার ৪ নম্বর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তাই ইউনিয়নের গর্জনটিলা এলাকায় স্থানীয় বাসিন্দারা হ্রদে লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস টিম লিডার রেজাউল করিম জানায়, লাশ কাপ্তাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ব্যবসায়িক কাজে বিলাইছড়ি থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার দুই দিন পর তার লাশ উদ্ধার করা হয়।

রাঙামাটি বিএনপির যুগ্নসম্পাদক ও কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, ধারনা করা হচ্ছে স্ট্রোক করে নদীতে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যান মাসুদ।

কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম জানান, মাসুদ এর লাশ অনেক খোঁজার পর আমরা লেকে ভাসমান অবস্থায় পেয়েছি। মৃত্যুর বিষয়ে অন্য কোন অভিযোগ নেই বলে জানান।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাদুল হাসান রুবেল জানান, আমরা লাশ তদন্ত করে দেখেছি, মাসুদ স্ট্রোক করে পানিতে তলিয়ে গিয়ে দূর্ঘটনার স্বীকার হয়। তবে তার পরিবারের পক্ষ হতে এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

জুলাই ২১, ২০২৬

সেতুর অভাবে ঝুঁকি নিয়ে ১৫ গ্রামের ৫০ হাজার মানুষের পারাপার

জুলাই ২১, ২০২৬

চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জুলাই ২১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.