Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আইওএম প্রতিনিধিদল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ২৩, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) চিফ অব মিশন লরা টম বন্ডের নেতৃত্বাধীন প্রতিনিধিদল।

বুধবার দুপুরে উপজেলার কাথরিয়া ইউনিয়নের বন্যাকবলিত নিম্নাঞ্চল পরিদর্শন করেন প্রতিনিধিদলের সদস্যরা।

এ সময় তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্দশার কথা শোনেন। পরে আইওএমের সহযোগিতায় স্থায়িত্বশীল উন্নয়ন সংস্থা ইপসার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রিপল (তেরপাল) বিতরণ করা হয়।

পরিদর্শনকালে আইওএমের চিফ অব মিশন লরা টম বন্ডে বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, ‘জাতিসংঘের অভিবাসন সংস্থা থেকে এসেছি আমরা। ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মিডিয়ার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছি। বন্যায় ক্ষয়ক্ষতি দেখতে আমি নিজেই এসেছি। বন্যায় মানুষের বাড়িঘর ভেঙে যাওয়া, বাসস্থান হারিয়ে ফেলা দেখে সত্যিই কষ্ট লাগছে।’

তিনি আরো বলেন, আমি এখানে এসেছি আপনাদের সমস্যাগুলো বুঝতে এবং সরাসরি দেখতে। আপনাদের বন্যাকবলিত সমস্যাগুলো সমাধানে আমরা কীভাবে সহায়তা করতে পারি, সেটা নিয়ে কাজ করছি। ভবিষ্যতেও আপনাদের পাশে সহায়তা নিয়ে থাকতে চাই। আজকে যে সহায়তা নিয়ে এসেছি, সেটা আমাদের প্রাথমিক ধাপ। আগামীতেও আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়ে বড় আকারে কাজ করে যাব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, ইপসার পরিচালক মোহাম্মদ শাহজাহান, আইওএমের ন্যাশনাল প্রজেক্ট অফিসার সৈয়দ শাহরিয়ার শাবাব, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট সৌমিন শারিদ, ইপসার প্রজেক্ট অফিসার সানজিদা আক্তার, উন্নয়ন কর্মী কল্যাণ বড়ুয়া, কাথরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাদশা মিয়া, পরিষদ সচিব হারুনুর রশিদ চৌধুরী, ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া ইপসার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সারের ডিলার নিয়োগে অনিয়মের তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

অক্টোবর ১৬, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে নজরদারি, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এসআরবি-১৫

অক্টোবর ১৬, ২০২৬

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

অক্টোবর ৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.