Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»‘আফগান-পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে আলেমদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

‘আফগান-পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে আলেমদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মার্চ ৩, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নে আলেম-ওলামাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কাবির। পাশাপাশি প্রতিটি দেশের সাথেই সুসম্পর্ক গড়ে তুলতে চায় আফগানিস্তান বলেও জানান তিনি। এছাড়াও আফগান ভূখন্ড কোন দেশের জন্যই হুমকিস্বরূপ নয় বলেও আশ্বাস দিয়েছেন মাওলানা কাবির।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের অন্যতম নেতা মাওলানা হামিদ উল হকের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।

আর্গের একটি বিবৃতি অনুযায়ী এই বৈঠকে মাওলানা কাবির বলেন, দেশের মধ্যে যে কাউকে ধংসাত্মক কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেয় না আফগানিস্তান।

আর্গের বিবৃতি অনুযায়ী, এই বৈঠকে কাবুল ও ইসলামাবাদের মধ্যে বৃহত্তর সহযোগিতার উপর জোর দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের নেতা মাওলানা হামিদ।

বৈঠকে মাওলানা হামিদ বলেন, ইসলামিক, সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধের দিক থেকে একই দৃষ্টিভঙ্গি রয়েছে দুই দেশের জনগণের। তাই কাবুল ও ইসলামাবাদের মধ্যে শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতার বিষয়টির উপর দৃষ্টি দেওয়া উচিত নয়, বরং দুই দেশের জনগণের সুবিধা বৃদ্ধির দিকেও নজর দেওয়া উচিত।

সূত্র: তোলো নিউজ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.