Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»জাতীয়»দেশের মানুষ ভালো আছে : অর্থমন্ত্রী
    জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    দেশের মানুষ ভালো আছে : অর্থমন্ত্রী

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মার্চ ৩, ২০২৪No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের অর্থনীতি ভালোর দিকে দাবি করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশের মানুষ ভালো আছে।
    আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।

    অর্থনীতি কি ভালো অবস্থায় আছে, মানুষ কি ভালো আছে- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি মনে করি ভালো আছে। বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরো কমবে। ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো এলে দাম আরো কমে যাবে।’

    এ সময় উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পাওয়া ওয়াসিকা আয়শা খান।

    অর্থমন্ত্রী বলেন, ‘নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরো বাড়বে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    সীমান্তে একটা লাশের বিনিময়ে ১০টি লাশ পাঠানো হবে: ইনকিলাব মঞ্চের জাবের

    মে ১৫, ২০২৬

    চাঁদাবাজি কোথায় বেড়েছে, তালিকা পেলে ব্যবস্থা নেবো: স্বরাষ্ট্রমন্ত্রী

    মে ১২, ২০২৬

    চাঁদাবাজি-কিশোর গ্যাং-মাদক ঠেকাতে যাদের ফোন দিই তারাই গডফাদার: এডিসি জুয়েল

    মে ১১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.