খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এতে আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে প্রধান উপদেষ্টা, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী আল-কোরাইশীকে সভাপতি এবং আল্লামা মুফতি জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া শায়খ মুফতি হারুন ইযহারকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) উম্মুল মাদারিস হাটহাজারী মাদরাসা মিলনায়তনে আয়োজিত এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে ৮৬ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কুরাইশীর সভাপতিত্বে ও মুফতি জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
সভায় বক্তারা খতমে নবুওয়াতের আকীদা সংরক্ষণে সর্বস্তরের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নতুন গঠিত চট্টগ্রাম জেলা কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম চট্টগ্রামজুড়ে আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
৮৬ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম জেলা কমিটি
হযরত মাও. মুহিবুল্লাহ বাবুনগরী (প্রধান উপদেষ্টা), হযরত মাও. শেখ আহমদ, হযরত মাও. সালাহ উদ্দীন, মুফতি শামসুদ্দিন জিয়া, হযরত মাও. শোয়াইব জমিরী, হযরত মাও. ওসমান ফয়জী, হযরত মাও. ওসমান কাসেমী, হযরত মাও. মুরফাকানুল্লাহ খলীল, মাওলানা হারুন, হযরত মাও. আবুল হাসাইন, হযরত মাও. আব্দুল জালিল, হযরত মাও. মুফতি আব্দুল কাদের, হযরত মাও. হাবিবুল ওয়াহেদ, হযরত মাও. শাহাদাত হোসাইন, হযরত মাও. মুফতি হাবিবুর রহমান, হযরত মাও. দিদার কাসেমী, হযরত মাও. ওমর কাসেমী, হযরত মাও. মাকসুদুর রহমান, হযরত মাও. শিহাব উদ্দীন, হযরত মাও. মীর কাসেম ও হযরত মাও. নাসিম উদ্দীন।
কার্যকরী পরিষদ (প্রধান পদসমূহ):
সভাপতি: হযরত মাও. মুফতি খলীল আহমদ কাসেমী (মুহতামিম, হাটহাজারী মাদরাসা)।
সহ-সভাপতি: হযরত মাও. একরাম ওয়াদুদী, হযরত মাও. ফুরকান সাহেব, হযরত মাও. খুবাইব, হযরত মাও. মুফতি কেফায়েতুল্লাহ, হযরত মাও. মাহমুদুল হাসান, মাওলানা কুতুবুদ্দীন, হযরত মাও. লোকমান, হযরত মাও. আইয়ুব বাবুনগরী, হযরত মাও. মুফতি মোহাম্মদ আলী, হযরত মাও. ফুরকান, হযরত মাও. নাছির উদ্দিন মুনির, মাস্টার আহসান উল্লাহ এবং হযরত মাও. ইউসুফ মাদানী।
সাধারণ সম্পাদক (সেক্রেটারি): আল্লামা মুফতি জসিম উদ্দিন (মুফতি ও মুহাদ্দিস, হাটহাজারী মাদরাসা)।
সহ-সেক্রেটারি: হযরত মাও. ড. নূরুল আবছার আজহারী, হযরত মাও. মুফতি রাশেদ, হযরত মাও. আশরাফ আলী নিজামপুরী, হযরত মাও. জাকারিয়া হাসানবাদ, হযরত মাও. আকতার, হযরত মাও. জুনাইদ বিন জালাল, হযরত মাও. মীর ইদ্রিস, হযরত মাও. কায়রুল ইসলাম, হযরত মাও. শহিদুল আলম এবং হযরত মাও. জাকারিয়া নোমান।
সাংগঠনিক সম্পাদক: মুফতি শায়খ হারুন ইযহার, হযরত মাও. ইসমাইল খান, হযরত মাও. জাকের ও হযরত মাওলানা আলমগীর মাসউদ।
প্রচার সম্পাদক: হযরত মাও. নিজাম সাইদ, হযরত মাও. মুসলিম, হযরত মাও. আরিফ, হযরত মাও. বনিলুল করিম, হযরত মাও. শোয়াইব (মিরসরাই), হযরত মাও. আব্দুস সামি, হযরত মাও. ইসমাইল, হযরত মাও. শোয়াইব (সাতকানিয়া) ও হযরত মাও. হাসেম।
প্রেস সচিব: হযরত মাওলানা মুনির আহমদ।
দপ্তর সম্পাদক: হযরত মাও. বরিশাল করিম, হযরত মাও. তাওহিদ ও হযরত মাও. নিজাম সাইদ।
অর্থ সম্পাদক: হযরত মাও. মুফতি রাশেদ, হযরত মাও. সাইফ উল্লাহ, হযরত মাও. সুহাইল, হযরত মাও. আব্দুল ওয়াদুদ নোমানী, হযরত মাও. মুফতি জানে আলম, হযরত মাও. হাফেজ ইসমাইল, হাফেজ মাও. সিরাজ এবং হযরত মাও. মীর জুনাইদ।
সভায় অন্যান্যদের মধ্যে বৃহত্তর চট্টগ্রামের শীর্ষ উলামায়ে কেরাম ও বিভিন্ন মাদরাসার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
