Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ২৮, ২০২৬Updated:আগস্ট ২৮, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জাতীয় সংসদে ধর্মীয় বিশ্বাস ও দাড়ি নিয়ে কটাক্ষের শিকার হওয়ার অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, তার দলের এক সদস্য তাকে লক্ষ্য করে এই কটাক্ষ করেছেন এবং এর বিচার স্পিকারের কাছে দাবি করেছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই অভিযোগ করেন।

অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে মনিরুল হক চৌধুরী বিগত একটি অধিবেশনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বাজেট বক্তৃতার প্রথম দিনেই একটি গল্পকে কেন্দ্র করে স্পিকারের আসন থেকে তার বক্তব্যের কিছু অংশ এক্সপাঞ্জ (কার্যবিবরণী থেকে বাদ দেওয়া) করা হয়েছিল। এটি স্পিকারের এখতিয়ার, তবে যার বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে তারও জানার অধিকার আছে কোন শব্দটি অসংসদীয় ছিল। তিনি জানান, তিনি এ বিষয়ে ৩০০ বিধিতে নোটিশ দিয়েছিলেন।

তিনি অভিযোগ করেন, নামাজের বিরতির পর তার বক্তব্যকে কেন্দ্র করে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সম্মানিত একজন সংসদ সদস্য বলেছেন— তিনি মানবতাবিরোধী আচরণ করেছেন এবং বর্ণবৈষম্যবাদী। স্পিকার, এটি আমার দলেরই এক সদস্য বলেছেন। তিনি মন্তব্য করেছেন— ‘নীল নদের পানি যেমন নীল হয় না, তেমনি সকলে দাড়ি রাখলেই নাকি মুসলমান হয় না।

মনিরুল হক চৌধুরী বিষয়টিকে তার সম্মান ও ধর্মীয় বিশ্বাসের ওপর চরম আঘাত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমার ধর্মবিশ্বাসে আঘাত করা হয়েছে, আমার ইজ্জতে আঘাত করা হয়েছে। দাড়ি কারও ব্যক্তিগত ব্যাপার নয়, দাড়ি নবীর সুন্নত। এটি নিয়ে কটাক্ষ করার এখতিয়ার সংসদে কিংবা বাইরের কাউকে দেওয়া হয়নি। তিনি এর বিচার দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, সেদিন ডেকোরাম ভেঙে তার দলসহ কয়েকজন তার দাড়ি নিয়ে কটাক্ষ করলেও তার পক্ষে যারা দাঁড়িয়েছিলেন তাদের বক্তব্য দিতে দেওয়া হয়নি।

নিজের এবং মহান সংসদের মর্যাদার স্বার্থে স্পিকারের কাছে আনুষ্ঠানিক জবাব প্রত্যাশা করে এই সংসদ সদস্য বলেন, তিনি বলতে চান না, কারণ তিনি মনে করেন হাউজ আরও গরম হতে পারে। তবে তার ইজ্জতের খাতিরে, সংসদের ইজ্জতের খাতিরে এবং প্রবীণতার ইজ্জতের খাতিরে তাকে বলতে হবে, তিনি কোন অসংসদীয় শব্দটি বলেছিলেন। তিনি ৩০০ ধারায় নোটিশ দিয়েছেন এবং আশা করেন এর একটি আনুষ্ঠানিক জবাব তিনি পাবেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

যেকোনো প্রয়োজনে মাওলানা আতাউল্লাহর শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবে যুব মজলিস

আগস্ট ৩০, ২০২৬

আইফোন কিনতে দেড় বছর বয়সী শিশুপুত্রকে বিক্রি করলেন বাবা

আগস্ট ৩০, ২০২৬

রাজধানীর মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলবে না: শাহে আলম

আগস্ট ৩০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.