Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ২৯, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ভালো আইনজীবী হতে শুধু আইনের বই পড়লেই হবে না, মামলার তথ্য, তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ সম্পর্কেও গভীর জ্ঞান থাকতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শনিবার (২৯ আগস্ট) আশুলিয়া মডেল টাউনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ল’ ক্লাব আয়োজিত ‘দ্য আর্ট অব ক্রস এক্সামিনেশন’ শীর্ষক ক্রিমিনাল ট্রায়াল অ্যাডভোকেসি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, দক্ষ আইনজীবী হতে আইনের বই পড়ার পাশাপাশি যুক্তিবোধ, অনুসন্ধিৎসা, পেশাগত দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে। ভালোভাবে সাক্ষী জেরা করার কোনো নির্দিষ্ট সূত্র নেই। একজন দক্ষ ট্রায়াল আইনজীবীকে সংশ্লিষ্ট আইনের ওপর গভীর দখল রাখার পাশাপাশি মামলার তথ্য ও তদন্তের বিষয়ে বিস্তারিত ধারণা রাখতে হবে।

তিনি বলেন, তদন্তের বিভিন্ন ধাপে কী ঘটেছে, কোথায় ভুল হয়েছে এবং সাক্ষ্যপ্রমাণে কোনো অসংগতি বা ঘাটতি রয়েছে কি না এসব বিষয় খুঁজে বের করার সক্ষমতা একজন আইনজীবীর থাকতে হবে।

তিনি বলেন, একজন আইনজীবীর সবচেয়ে বড় শক্তি হলো মেধা, যুক্তি, জ্ঞান ও পেশাগত দক্ষতা। এসব গুণ অর্জনের জন্য আইন বিভাগের শিক্ষার্থীদের শুধু একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। নিয়মিত আদালতে গিয়ে বাস্তব বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে। এতে মামলা পরিচালনা, সাক্ষী জেরা ও আইনি যুক্তি উপস্থাপনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হবে।

আইন পেশাকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, এই পেশার মর্যাদা ও ঐতিহ্য ধরে রাখতে মেধাবী, দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল আইনজীবী তৈরি করা প্রয়োজন। ভবিষ্যৎ আইনজীবীদের দেশের বিচারব্যবস্থা ও সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে গড়ে উঠতে হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

শুধু নামাজের ইমাম নয়, মুত্তাকিদের নেতৃত্ব দিন: আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.