আওয়ামী লীগের মাঠের নামার পথ তৈরী করে দিতে, জ্বালানি সংকটের মধ্যে জামায়াত ইসলামী লং মার্চের ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক রাশেদ খাঁন।
তিনি বলেছেন, ‘জ্বালানি সংকটের মধ্যে প্রায় ১ লাখ লিটার তেল খরচ করে লংমার্চ করবে জামায়াত। মাত্র ৬ মাস অতিক্রম করে ৭ মাসে পড়েছে সরকারের বয়স। এরমধ্যেই ক্ষমতার জন্য মরিয়া হয়ে গেছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্র বিরোধী (এনসিপির ভাষায়) এই দলটি।’
গতকাল শনিবার (২৯ আগস্ট) সামাজিক যেগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন ফেসবুক পোস্টে লেখেন, “জ্বালানি সংকটের মধ্যে প্রায় ১ লাখ লিটার তেল খরচ করে লংমার্চ করবে জামায়াত। মাত্র ৬ মাস অতিক্রম করে ৭ মাসে পড়েছে সরকারের বয়স। এরমধ্যেই ক্ষমতার জন্য মরিয়া হয়ে গেছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্র বিরোধী (এনসিপির ভাষায়) এই দলটি। তারা কখনো ক্ষমতায় যেতে না পারলেও রাষ্ট্রে অস্থিরতা ও অশান্তি সৃষ্টি করতে পারবে।
তিনি বলেন, কর্মসূচি ডাকবে জামায়াত, আর তার মধ্যে ঢুকে পড়বে আওয়ামী লীগ। যদিও জামায়াত এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য বিশ্লেষণ করলে দাঁড়ায় যে, আলোচনার ভিত্তিতেই ভবিষ্যতে আওয়ামী লীগ-জামায়াত একতাবদ্ধ হয়ে মাঠে নামবে।
তিনি আরও বলেন, “আর আওয়ামী লীগের নামার পথ তৈরি করে দিতেই এই লং মার্চের ঘোষণা। ধারণা করা হচ্ছে, জামায়াতের লং মার্চে আওয়ামীলীগ ঢুকলে তাদের কোন আপত্তি নাই। অর্থাৎ ৭১ এর গণহত্যাকারী দল ও ২৪ এর গণহত্যাকারী দল ক্ষমতার স্বার্থে একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।”
সবশেষে রাশেদ খাঁন বলেন, “তাদের কাছে জ্বালানি সংকটের মত জাতীয় সংকট মূখ্য বিষয় নয়, তারা বোঝে শুধু ক্ষমতা। আর এজন্য জাতীয় সংকটকে পূঁজি করে জামায়াত ১ লাখ লিটার তেল খরচ করতে যাচ্ছে লং মার্চে! ক্ষমতা না জনতা।”
প্রসঙ্গত, আসন্ন ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী।
