Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী; জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি চেয়ারম্যান। সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। পরে তারা সবাই বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল। স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্ব শক্তিশালী করা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে এই দল গঠিত হয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে বিএনপি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি পালন করছে দলটি। এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এ ছাড়া দিনব্যাপী বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সেপ্টেম্বর ১, ২০২৬

গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার

সেপ্টেম্বর ১, ২০২৬

দেশ গঠনে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.