Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

কাবা ঘরের সামনে ভিডিও বার্তা দিয়ে রাজনীতি ছাড়লেন বিএনপি নেতা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সৌদি আরবে পবিত্র কাবা ঘরের সামনে দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. সাদ্দাম হাওলাদার নামের এক নেতা। তিনি জিয়া সাইবার ফোর্সের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি। 

গত সোমবার (৩১ আগস্ট) কাবা ঘরকে সাক্ষী রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন সাদ্দাম।

ওই পোস্টের মন্তব্যের ঘরে সাদ্দাম লিখেছেন, ‍“তার বাবা, চাচাসহ পরিবারের প্রায় ৯০ শতাংশ সদস্য দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনিও দীর্ঘদিন ধরে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি কর্মসূত্রে সৌদি আরবে অবস্থান করছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার পক্ষে আর রাজনীতি করা সম্ভব নয়। তবে বিএনপির প্রতি তার কোনো অভিযোগ নেই।”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির প্রতি তার ভালোবাসা রয়েছে উল্লেখ করে তিনি আরও লিখেছেন, নিজেকে বড় রাজনীতিবিদ বা ত্যাগী নেতাকর্মী দাবি না করে সম্মানের সঙ্গে রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না বলেন, “বিষয়টি আমার জানা নেই। সাদ্দাম হাওলাদার কর্মসূত্রে দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন। কারও সঙ্গে কোনো বিরোধ বা ক্ষোভ থেকে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে।’’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘৩৬ বছর বিএনপি করে মানুষ হতে পারিনি, হয়েছি কারাগারে জামায়াত নেতার কথায়’

সেপ্টেম্বর ২, ২০২৬

অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

সেপ্টেম্বর ২, ২০২৬

আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

সেপ্টেম্বর ২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.