Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

গ্যাস না পেয়ে রাতের বেলা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ময়মনসিংহের ভালুকায় গ্যাস না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে সিএনজিচালিত অটোরিকশা চালকরা। মঙ্গলাবার (১ সেপ্টেম্বর) রাতে গ্যাস না পেয়ে তারা মহাসড়ক অবরোধ করেন। এক ঘন্টা পর চালকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভালুকার এসএনএস সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তীব্র সংকটের সৃষ্টি হয়। ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে চালকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

অটোরিকশা চালক মান্নান মিয়া বলেন, গ্যাস সংকটের কারণে গাড়ি বন্ধ রাখতে হচ্ছে। আয় করে পরিবারের মুখে তিনবেলা খাবার জোগানো যাচ্ছে না। দ্রুত গ্যাস সংকট নিরসন না হলে চালকরা আবারও মহাসড়কে নামতে বাধ্য হবে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, মহাসড়ক অবরোধের কারণে যাত্রী ও পথচারীদের ভোগান্তি সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মানুষের ভোগান্তি বিবেচনায় মহাসড়ক থেকে চালকরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

এশার নামাজে যাওয়ার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

সেপ্টেম্বর ২, ২০২৬

১৮ বছর কারাবন্দি, আট বছর কনডেম সেলে, হাইকোর্ট বলল নির্দোষ

সেপ্টেম্বর ২, ২০২৬

খেলাপি ঋণ আদায়ে নতুন আইন চান গভর্নর, সংসদে উত্থাপনের তাগিদ

সেপ্টেম্বর ১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.