বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস বিষয়টি নিশ্চিত করে বলেন, “কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ। পরে চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।”
হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। এদিকে মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী হিসেবে শপথ নেন ইকবাল হাসান মাহমুদ।
