Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ইরানে যেকোনো সময় হামলার হুমকি ট্রাম্পের

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৩, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইরানে যেকোনো সময় আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, আমেরিকা চাইলে যেকোনো সময় ইরানে হামলা চালাতে পারে।

বুধবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ হুমকি দেন।

ট্রাম্প বলেন, ‘আমরা আরেকটি হামলার জন্য প্রস্তুত। যেকোনো সময় আমরা তা করতে পারি।’

ট্রাম্প আরও বলেন, আমেরিকা ইরানের ওপর কঠোর হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালির কাছে ইরানের নতুন সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

ট্রাম্পের এমন হুমকির মধ্যেই বুধবার আমেরিকা ও ইরানের মধ্যে জুলাইয়ের পর সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ইরানের দক্ষিণ উপকূলের বিভিন্ন এলাকায় আমেরিকার হামলায় অন্তত ১৯ জন নিহত ও ১০৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে আমেরিকার হামলায় অন্তত চারজন নিহত হন। নিহতদের মধ্যে চার বছরের একটি শিশুও রয়েছে।

অন্যদিকে ইরান মধ্যপ্রাচ্যে বাহরাইন, ইরাক ও জর্ডানসহ বিভিন্ন দেশে আমেরিকার ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে।

কুহেস্তাকের বিয়ের অনুষ্ঠানে হামলাকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, হামলায় নিহত বেসামরিক মানুষ ও তাদের স্বজনদের দুর্ভোগ বাস্তব।

সূত্র: আল জাজিরা

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধেও ব্যর্থ হবে আমেরিকা: রেজাই

অক্টোবর ৭, ২০২৬

ইয়েমেনের এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

অক্টোবর ৭, ২০২৬

উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

অক্টোবর ৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.