Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে যুবদলের পাল্টা মিছিল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৩, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে একই এলাকায় পাল্টা মিছিল করেছে কালিয়াকৈর পৌর যুবদলের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে হঠাৎ ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় মিছিল বের করেন যুবলীগের নেতাকর্মীরা। আকস্মিকভাবে মিছিল শুরু হওয়ায় মহাসড়কে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রায় পাঁচ মিনিট মিছিল করার পর অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

মিছিলে নেতৃত্ব দেন কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা খাত্তাব মোল্লা। মিছিল শেষে নেতাকর্মীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন।

এদিকে, যুবলীগের মিছিলের খবর ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে একই এলাকায় মিছিল বের করেন কালিয়াকৈর পৌর যুবদলের শতাধিক নেতাকর্মী। তারা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সড়কে মিছিল করার প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি না করার জন্য সতর্ক করেন।

কালিয়াকৈর পৌর যুবদলের সদস্যসচিব আমজাদ হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কিছু নেতাকর্মী সড়কে এসে মিছিল করেছে। এর প্রতিবাদে এবং তাদের সতর্ক করতে আমাদের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, পল্লীবিদ্যুৎ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়। বিএনপি তাদের প্রতিবাদ করতেই পারে। এ ঘটনায় আমাদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

অক্টোবর ৭, ২০২৬

নদী ছাড়ছেন জেলেরা, মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

অক্টোবর ৭, ২০২৬

দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট

অক্টোবর ৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.